ধরুন, কোন একটি ইমেজ কিম্বা কোথাও আপনি এমন একটি ফন্ট দেখলেন যেটা আপনার খুবই পছন্দ হল এবং সেটা আপনি আপনার পরবর্তি প্রজেক্টে ব্যবহার করতে চান তখন সেই ফন্টটির নাম বের করা দুষ্করই বলা চলে। আসলে এতদিন এই কাজটা কঠিন ছিল কিন্তু এখন কিন্তু আপনি কঠিন এই কাজটিই মুহুর্তে সেরে ফেলতে পারেন শুধুমাত্র চমৎকার একটি ওয়েবসাইটের মাধ্যমে।
ওয়েবসাইটটির নাম MyFonts!
সাইটটি একটি ফন্ট ডেডিকেটেড সাইট। MyFont's ওয়েবসাইটটিতে ব্যবহার করা হয়েছে
WhatTheFont নামের একটি চমৎকার টুল যার মাধ্যমে আপনি প্রায় যে কোন ফন্ট আইডেন্টিফাই করতে পারবেন।
আপনার যদি কোন ফন্টের নাম জানার প্রয়োজন হয়ে থাকে তবে সেই ফন্টটির পিএনজি, জিআইএফ অথবা জেপিইজি ফাইল এই টুলটিতে আপলোড করলেই টুলটি এর বিশাল ডাটাবেস থেকে খুঁজে সর্বোচ্চ কাছাকাছি ফলাফল প্রদর্শন করবে।








0 comments:
Post a Comment